ক্যাকটাস

 

চোখ বুঁজলেই মাথার মধ্যে পুরোন অভ্যাস

শতঃছিন্ন রাস্তা জুড়ে ছড়ানো ক্যাকটাস

 

বাগানটিতে এসে দাঁড়াও

জ্যোৎস্না গায়ে মেখে দাঁড়াও

হাওয়ার সঙ্গে ভেসে ওড়াও

                   জন্মসুখের ঘ্রাণ

অবগাহনে সঙ্গী সুধু নোনতা অভিমান

 

চোখ বুঁজলেই পাথরকুচি স্নায়ুতন্ত্রে ঘাস

রোদের মধ্যে দাঁড়িয়ে তুমি একাকী ক্যাকটাস

এখানে তোমার নিবিড় শোয়া

চুল এলিয়ে উঠোন ধোয়া

তুলশীতলায় ছড়িয়ে দেওয়া

                             বৃষ্টি দুরভাষ

এখন তোমার দুচোখ জুড়ে সুধুই ক্যাকটাস

 

কাঁটা মানেই কাঁটাবাহার বাগানটিতে সুখ

দুচোখ বেয়ে অলপ্পেয়ে ভলগানদীর মুখ

ঠিক তখনই যত্ন করে কলা বিনুনি মেয়ে

সর্ব অঙ্গে কাঁটার আবেশ তার শরীরে চেয়ে

 

চোখ বুঁজলেই ঈশানকোনে কলা বিনুনি মেয়ে

অনভ্যাসে নৌকা চারন মরুর চড়াই বেয়ে

 

রাহুল গুহ

৮ই জুন, ২০০৬