চিঠি - ২

 

অনেক কথা তোমায় বলার আছে

বড় করে চিঠি লিখতে হবে

 

তোমার সঙ্গে দেখা হয় না আর

দরকার কি তেমন কিছু আছে ?

বলার মতো তোমার কোনও কথা

কিম্বা কিছু না বলা যন্ত্রনা

 

সেসব কথা আজকে কাকে বলো?

দুপাড় ভেঙ্গে যেমন বলতে আমায়...

চুলের কাঁটা

অসাবধানী হাওয়া

অন্যরকম অন্যপথে যাওয়া ...

 

এখন তোমার অন্যপথে যাওয়া

এখন শুধুই অন্যপথে যাওয়া ?

 

তোমার সঙ্গে দেখা হয় না বলে

নাম রেখেছি সুতানূটির চড়ূই

ঠুকরে বেড়াই এবাড়ি ওবাড়ি

বাসা বানাই খুদকুড়োন পাতার

 

তোমার সঙ্গে দেখা হয় না বলে

জমিয়ে রাখি চোখের পলকগুলি

অনেক কথা তোমায় বলার আছে

বড় করে চিঠি লিখতে হবে ...

 

রাহুল গুহ

২৮শে জুন, ২০০৬