যাপন – ২
সেদিন লতার
মত জড়িয়েছি
সুখ
বেহিসেবী
তুমি আমি নীল
বন্দরে
উত্তর
হাওয়ায় পানসি
বেলঘরিয়াতে
রেডিওতে
বাজছিল জীবন
মহ্লার
সারা
রাত নাচ হবে
সে কথাই ছিল
সারা
গায়ে
লেগেছিলো চাঁদগলা
জল
ইঙ্গিতে
অভিসারে অথৈ
জোয়ারে
শাঁখা
পলা ভেসে যায়
চন্দন শ্রোতে
এরপর
বজরা ভেড়ে বানভাসী
গ্রামে
অচেনা
মুখের সঙ্গে
চেনা শোনা হয়
বালির
পাত্র ভরে
বন্ধুতা পান
ঢেউএর
সঙ্গে চলি অলি
গলি শ্যাম
তারপর
পড়ে থাকে
একসাথে কাঁদা
ঈশ্বর
জানেন তারই
নাম ভালোবাসা
১৯শে
জুলাই