জল

জলের মতো সহজে বয়ে যেও

ইচ্ছে হলে

সময় হলে

আমায় ছুঁয়ে যেও

ইচ্ছে হলে থেকো

ঘরের মধ্যে ঘর বানিয়ে

জ্যোৎস্না ধরে রেখো

ইচ্ছে হলে কেঁদো

দুকুল ভেঙে

শরীর ভেনে

হাপিত্যেস কেঁদো

 

এখানে শুধু খড়ের ঘর নদীর ধারে একা

এখানে এই পোড়াকপালে সিঁদুরটিপ আঁকা

এখানে তুমি রানীর মতো

গাছকোমরে অন্ন রাঁধো

ভাতের গন্ধে হঠাৎ করে হারাও ছেলেবেলা

দুহাত ভরে সাগরপাড়ে পুতুলবিয়ে খেলা

 

জলের মতন সহজ ভাবে ডেকো

রৌদ্র দিয়ে আঁচল ধুয়ে

উঠোন ভরে থেকো

কষ্ট পেয়ে কেঁদো তবু

জলের মতন জড়িয়ে ধরে আমায় ভালোবেসো

 

রাহুল গুহ

২০ শে জুন, ২০০৬