মৃত্যু
যে যায় সে
এমনই যায় একলা
চলে যায়
জোৎস্না জলে
সাঁতার দিয়ে নিরবে
চলে যায়
ধরে রাখতে
যেয়ো না তাকে
গলির কিম্বা সুখের
পথে
বরং তার
ছায়ায় জ্বেলো প্রথম
দেখার আলো
এলোমেলো বাসার
মধ্যে জমিও
কিছু ভালো
আসলে সব এমনই
হয় এমন করেই
সব
শিকড়বাকড়
মাটির মধ্যে মাটিই
অবসর
যতক্ষন
বুকের কাছে
ততক্ষনই জড়িয়ে
আছে
সময় হলেই ধোঁয়ার
মত সব মিলিয়ে
যায়
যে যায় সে
এমনই যায় একলা
চলে যায়
যে যায় সে
এমনই যায় একলা
করে যায়
১৮ই
জুলাই