মুম্বই - ৭/১১/২০০৬
কানের
পাশ দিয়ে গুলি
চলে গেছে – তাই চলো নিশ্চিন্দিপুরে
সেখানে
সারল্যের নাম
করে সুরু হয়েছে
বেলেল্লাপনা – নকল
বত্রিশপাটি
এবং পরচুল
দিয়ে ঢেকে
রাখা বয়সের
ছাপ –টাইট
জিনসে শিল্প
সম্মত
চর্মশিল্প
নিয়ে আমাদের যগ
যুগ জিও নগ্ন
বিশ্বায়ন।
যার যা যা
গেছে তার যাক
সবকিছু
পড়ে
থাক হতবাক
রক্তের ফোঁটা
সূর্য
চন্দ্র আর
আমাদের
মধ্যবয়স
কাল
ভোরে ফের হবে
কানামাছি
খেলা
এই
কানামাছি
খেলার মধ্যেই
হঠাৎ আকাশ
বাতাস কাঁপিয়ে
বিস্ফোরন –
চিল
চিৎকারে
তলিয়ে যায় সময়
–
ঘরফেরতা এক
দঙ্গল
মানুষের বুক
চিরে রক্ত পান
করে অবয়বহীন
এক শয়তান – ছিঁড়ে যাওয়া
রেললাইনের
ধার ঘেঁসে
পোড়ো
বস্তীটার পাশে
পড়ে থাকে একশো
নব্বইটি লাস,
হাজার খানেক আহত
শরীর আর কোটি
কোটি গুলি
খাওয়া বাঘের
মত ক্রুদ্ধ
ঘোলাটে চোখ ...
এইভাবে
হঠাৎই খেলা
থেমে যায় –
আর
সেসময় –
ঠিক
সেই চরম
দুঃসময়ে
রক্তের
দাগের মধ্যে পড়ে
থাকা
আর্তস্বরটির
কপালে হাত
বুলিয়ে দেয় নামহীন
গোত্রহীন
ধর্মহীন এক
পঁচিশ বছর ...
চোখ তার
নামানো মাটির
দিকে কিন্তু
চোয়াল শক্ত –ক্লান্ত
অহংকার আর বাঁচার
প্রতিজ্ঞায় –
তার
নাম ভারতবর্ষ
...
আর
আমরা – দূর
থেকে দাঁড়িয়ে
মজা দেখছি আর
ভাবছি ...
কানের
পাশ দিয়ে গুলি
চলে গেছে – তাই চলো
নিশ্চিন্দিপুরে
আবার
স্নান হবে
বেলেল্লাপনায়
-
রাহুল গুহ
১২ই জুলাই,
২০০৬