নিলাম -
২
নিলামে
তুলেছি আজ
সাতনলী হার
শুভ্র
বেশবাস আর
গৈরীক ছবি
স্থাবর
অস্থাবর সব
আসবাব
নিকোনো
উঠোনটিতে
লক্ষী
পাঁচালী
নিলামে
তুলেছি আজ ছেঁড়া
অ্যালবাম
বেহিসেবী
কেনাকাটি – সংসারী ঘুড়ি
এখানে
ওখানে কিছু
জমে থাকা জল
অকারন
গায়ে পড়া এলানো
সময়
নিলামে
তুলেছি আজ
বাঁশীটির সূর
একা
একা রাতজেগে
লিখে রাখা কথা
এবং
তোমার হাসি
একান্ত গোপন
নির্বিকার
বিকিয়েছি
শেয়ার বাজারে
নিলামে
তুলেছি আজ
নিজেই নিজেকে
বেচাকেনা
শেষ হলে ঘরে
ফিরে যাবো
রাহুল গুহ
২৬ জুন, ২০০৬