তোর জন্যে

তোর জন্যেই রেখেছিলাম সব

উঠোনটিতে এলানো শিতল পাটি

কপাল জুড়ে ঝড়ের পূর্বাভাষ

তোর জন্যে - তোর জন্যেই সব

 

জানলা খুলে বৃষ্টি হাতে নিয়ে

জলের ফোঁটায় সাজিয়ে রেখেছিলাম

চোখের পাতা এবং অট্টালিকা

উৎরাইতে হারিয়ে যাওয়া মেঘ

 

তোর জন্যে রেখেছিলাম সব

যেসব আমার এবং যেসব নয়

হাপিত্যেস একলা বসে আছি

তোর জন্যে - তোর জন্যেই সব

 

২৮ শে জুলাই, ২০০৬